ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রাজনৈতিক সম্প্রীতিতে ফেনীর উন্নয়ন করতে চান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাজনৈতিক সম্প্রীতির মধ্য দিয়ে উন্নয়ন বঞ্চিত ফেনীতে উন্নয়ন করতে চাই। এখানে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, কিন্তু হয়নি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেগুলো নিয়ে কাজ করতে চাই। এছাড়া জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি। নির্বাচনে জোট হলেও ভালো, তবে না হলেও জনগণের কাছে আমাদের যে অঙ্গীকার সেটি নিয়ে কাজ করে যাব। শনিবার (২৯ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফেনীতে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, তারেক রহমান জানিয়েছেন যে বিভিন্ন প্রতিকূলতা ও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তিনি এখনো এককভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। আমরা চাই-যে বাধা বা দ্বিধা এখনো রয়ে গেছে তা দূর হোক। তিনি যেন শিগগিরই দেশে ফিরে মায়ের পাশে থাকতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলে সমন্বিতভাবে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। আমাদের প্রত্যাশা, সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত সকলে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং তার দেশে ফেরার পথ সুগম করবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) যেহেতু বিএনপি থেকে প্রার্থী হয়েছেন, এক্ষেত্রে বিএনপি যদি এই সময়ে অস্বস্তি বোধ করে বা তাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা চাইলে নির্বাচন পেছানোর জন্য সকলে বিবেচনা করবে। তবে এটির জন্য সরাসরি নির্বাচন বিলম্বিত হতে পারে বলে মনে করি না। খালেদা জিয়া অতীতেও দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বারবার তিনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। আমরা চাই তিনি সুস্থ হবেন এবং নির্বাচনে অংশ নেবেন। আমি ব্যক্তিগতভাবে উনাকে শেষবারের মতো নির্বাচিত হতে দেখতে চাই।

রাজনীতিকে নতুনভাবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করে মঞ্জু বলেন, আমার নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করছে। এটি আমাদের জন্য খুব আনন্দের। আমাদের প্রতীক সম্পর্কে অনেকে জানে। রাজনীতিকে আমরা নতুনভাবে দাঁড় করাতে চাই। যে সমস্যাগুলো আছে সেগুলো সামাধানে কাজ করব।

এদিন সকালে সদর উপজেলার শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরে বিকেলে ফেনী শহরের বড় বাজার, মিজান রোড, কলেজ রোডে গণসংযোগ করেন মজিবুর রহমান মঞ্জু।

এ সময় এবি পার্টির ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজনৈতিক সম্প্রীতিতে ফেনীর উন্নয়ন করতে চান মঞ্জু

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x