ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচন নিশ্চিত করা সহ সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহনযোগ্য অংশগ্রহণমুলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবীতে ফেনীতে সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (২৬ নভেম্বর) বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রবীণ রাজনৈতিক ও বাসদ নেতা হারাধণ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ফেনী জেলার আহবায়ক মালেক মনসুর, বাসদ (মার্কসবাদী) ফেনী জেলা কমিটির সদস্য জামসেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা রাজনৈতিক দলসহ বিশেষজ্ঞ, তদুপরি দেশের জনগণনের মতামত না নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী আচরণ বিধি সংশোধনের তীব্র নিন্দা জানান। নির্বাচনে জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা এবং নির্বাচনী ব্যায় ২০ লক্ষ টাকা থেকে আসন প্রতি ৫০ থেকে ৭৭ লক্ষ টাকা করায় নির্বাচনে কালোটাকার দৌরাত্ম আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন। সমাবেশে নির্বাচনে জামানত ৫ হাজার টাকা ও নির্বাচনী ব্যায় ৫ লক্ষ টাকায় সীমাবদ্ধ রাখতে দাবী জানানো হয়।

এছাড়া নির্বাচনে কালোটাকা, পেশিশক্তির দৌরাত্ম বন্ধ, সাম্প্রদায়িক প্রচার-প্রচারণা, প্রাশাসনিক কারসাজি বন্ধে যথোপযুক্ত ব্যাবস্থাগ্রহন না করলে অতীতের ন্যায় আগামী নির্বাচনও একটা তামাশায় পরিণত হবে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
0:00 0:00
1.0x