ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে ‘জয় বাংলা’ গানের টিকটক করায় গ্রেপ্তার হলেন কিশোর

পরশুরামে ‘জয় বাংলা’ গান দিয়ে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে প্রচার করায় কামরুল হাসান (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ‎সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার কামরুল উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত আলী ছুট্টু মিয়ার ছেলে। সে খণ্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
‎পুলিশ জানায়, গ্রেপ্তার কামরুলের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের যোগাযোগ রয়েছে। সে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। রাস্তায় দাঁড়িয়ে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান দিয়ে টিকটক ভিডিও তৈরি করে নিজের ফেসবুক আইডিতে প্রচার করে।
‎কামরুলের বাবা সুজায়েত আলী জানান, আমার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়। ফেসবুকে গান প্রচার করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে মানগাজী এলাকায় রাজনৈতিক নেতাদের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামে ‘জয় বাংলা’ গানের টিকটক করায় গ্রেপ্তার হলেন কিশোর

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x