ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিকারের অভিযান: পেঁয়াজের দাম বেশি নেওয়ায় ৪ হাজার টাকা জরিমানা

ফেনীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে শহরের পৌর হকার্স মার্কেট এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স টি এফ জেনারেল স্টোরকে ৪ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও ক্রয়ের ভাউচার না রেখে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় মেসার্স আনোয়ার স্টোরকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। এ সময় জনসচেতনতা বৃদ্ধিতে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে মূল্য তালিকায় উল্লেখিত দামের চেয়ে ৫ টাকা বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স টি এফ জেনারেল স্টোরকে ৪ হাজার টাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তারা যেন নিরাপদ ও মানসম্মত পণ্য পান এবং প্রতারিত না হয় সেই লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিকারের অভিযান: পেঁয়াজের দাম বেশি নেওয়ায় ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x