ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামের যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার

ফেনীর পরশুরামে কাজী রবিউল হোসেন জিহাদ নামে এক যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত ‎জিহাদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে জিহাদের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাড়ির গোয়ালঘর থেকে বস্তা ভর্তি ভারতীয় থ্রি-পিসসহ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিহাদ বাড়ি থেকে পালিয়ে যায়। 

‎পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল বলেন, যুবদলের কেউ চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

‎পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালান পণ্য নিয়ে আসায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরশুরামের যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x