ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিএনপিতে কোন্দল নেই : আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি ভেতরে কোনো দ্বিধাবিভক্তি বা কোন্দল নেই। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যখন নির্বাচন আসবে, নমিনেশন ডিক্লেয়ার করবে, তখন বিএনপির প্রতিটি নেতাকর্মী একতাবদ্ধ হয়ে নির্বাচন করবে।
বুধবার (১ অক্টোবর) রাতে ফেনীর সোনাগাজীতে দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, কাউকে নিষেধ করা বা কাউকে বন্ধ করা এগুলোর বিষয়ে বিএনপি কিছুই বলেনি। এখন সরকার যেটি করতেছে বা বলতেছে সেটির উত্তর তো আমি দিতে পারব না। আজকে আমাদের উপদেষ্টাও অনেক মন্তব্য করছেন। কেন উনারা এগুলো বলছেন তা আমরা বলতে পারব না।
তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত এনশিউর করবে দেশে যে নির্বাচন হবে সেটি যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমাদের দল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এ দল উধার রাজনৈতিক গণতান্ত্রিক দল।
দেশের উন্নয়নের জন্য নির্বাচন ছাড়া উপায় নেই উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি গত ১৮ বছর দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে ছিল। আমরা মনে করি বাংলাদেশের জন্য, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিএনপিতে কোন্দল নেই : আবদুল আউয়াল মিন্টু

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x