ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ডিইউ এলামনাই ফেনীর ঈদ রিইউনিয়নে প্রস্তুতি সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডিইউ এলামনাই ফেনীর উদ্যোগে ঈদ রিইউনিয়ন ২০২৫ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৪ মে) রাত ৮টায় ফেনী কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফেনী সরকারি কলেজের শিক্ষক জনাব ফরিদ আলম ভূঁইয়া। সভা পরিচালনা করেন উদ্যোক্তা ও সংগঠক সুফি নাফিজ ইমতিয়াজ শিমুল।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী শনিবার (১৪ জুন) ঈদের ছুটি শেষ দিনে ফেনী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ডিইউ এলামনাই ফেনীর ঈদ রিইউনিয়ন ২০২৫। বর্ণাঢ্য এ আয়োজনে থাকছে টি-শার্ট, সীমিত নির্বাচন, রোড শো, প্রেস কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতিটি এলামনাইয়ের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১হাজার টাকা। নির্বাচনে অংশ নিতে সভাপতি পদে মনোনয়ন ফি ১০হাজার ও কাউন্সিল সদস্য পদে মনোনয়ন ফি ৫হাজার টাকা।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ফেনী কলেজের শিক্ষক মনজুরুল রুমি, আহমেদ আলী, সহেল মোস্তাক, মো. ইস্তিয়াক, মো. রোকনুজ্জামান, তানভীর ফয়সাল ও ওয়াসিম পাটোয়ারী। ভোকেশনাল কলেজ শিক্ষক শরিফুল ইসলাম একরাম। উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ সাইফুল্লাহ ও মোর্শেদ ফাহিম। ব্যাংক কর্মকর্তা কামাল উদ্দিন কামাল (সাউথইস্ট ব্যাংক), শওকত ইসলাম অনিক (মার্কেন্টাইল ব্যাংক), জানে আলম সাজু (কৃষি ব্যাংক), জাকির হোসেন (অগ্রণী ব্যাংক)। ব্যবসায়ী, উদ্যোক্তা ও সমন্বয়ক অমল কান্তি, সুফি নাফিজ ইমতিয়াজ শিমুল ও আজিজুর রহমান রিজবী। সরকারি কর্মকর্তা নাসিম উদ্দিন (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), নূর হোসেন ইমন (ডিসি অফিস) ও আব্দুল আউয়াল (পল্লী বিদ্যুৎ অফিস)।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ডিইউ এলামনাই ফেনীর ঈদ রিইউনিয়নে প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x