ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এক যুগ পর বিএনপির বিশাল শোডাউন

এক যুগ পর বিএনপির বিশাল শোডাউন

দীর্ঘ এক যুগের বেশি সময় পর ফেনীর প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের বড় মসজিদ থেকে শুরু হয়ে ট্রাংক রোড, মিজান রোড, কলেজ রোড, জেল রোড ও খেজুর চত্ত্বর প্রদক্ষিণ করে বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম-সরকার বিষয়ক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব।

কর্মসূচি প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দৈনিক ফেনীকে বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় পর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি করা হয়েছে। এটি নিয়মিত কর্মসূচিরই অংশ ছিল। দলীয় অবস্থান জানান দেওয়া বা এই ধরনের কিছু নয়। নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে কর্মসূচিতে অংশ নিয়েছে।

এদিন সকাল থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিকে ঘিরে শহরের বড় মসজিদ এলাকায় জড়ো হন দলীয় নেতাকর্মীরা। দীর্ঘ বছর পর শহরের প্রধান সড়কে এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তব্যে নেতারা সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এমএ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।

প্রসঙ্গত, বিগত সরকারের দমন-পীড়নের মুখে দীর্ঘ সময় ধরে শহরের বড় বাজারেই সীমাবদ্ধ ছিল ফেনী বিএনপির রাজনৈতিক কর্মসূচি।

‘ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম চলবে’
-মাহবুবের রহমান শামীম
বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। যতক্ষণ দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে আমাদের এ সংগ্রাম চলমান থাকবে।

গতকাল রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। তবে অনেকে অনেক গল্প করলেও এ আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতাকর্মী ও তারেক রহমান পাশে ছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।

দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। এসব যড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি।

শামীম আরও বলেন, দীর্ঘ সময় ধরে ফেনীর গডফাদার নিজাম হাজারী, আলাউদ্দিন নাসিম দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে। সম্প্রতি আন্দোলনেও তাদের নির্দেশে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। এ সমাবেশ থেকে আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এক যুগ পর বিএনপির বিশাল শোডাউন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
এক যুগ পর বিএনপির বিশাল শোডাউন
0:00 0:00
1.0x