ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীতে সংবাদ সম্মেলন যুবদল নেতার মামলায় যুবদল কর্মীকে আসামি করার অভিযোগ

সোনাগাজীতে যুবদল নেতার দায়ের করা মামলায় যুবদল কর্মীকে আসামি করার অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র আন্দোলনে নবাবপুরের আহত যুবদল নেতা আফসার হোসেন বাদি হয়ে মামলা করেন। এতে মতিগঞ্জ ইউনিয়নের যুবদল কর্মী সাইফুল ইসলামকে আসামি হিসেবে উল্লেখ করা হয়। তবে প্রতিহিংসাবশত তাকে মামলা আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন সাইফুল। গতকাল রবিবার (৬ অক্টোবর) এ অভিযোগে সংবাদ সম্মেলন করেন দৌলতকান্দি গ্রামের বেলায়েত হোসেন প্রকাশ ভেলু মুহুরীর ছেলে সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি ও আমার পরিবার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির রাজনীতি করার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ভাবে হামলা এবং হয়রানির শিকার হয়েছি। সরকার পতনের পরও বর্তমানে নিজ দলীয় প্রতিপক্ষের আক্রোশের শিকার হলাম। আমার বাড়ির একটি পরিবারের সাথে জায়গা জমি নিয়ে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রতিহিংসা মুলকভাবে আমাকে হায়রানি করার উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে। এই মামলার বাদীর সাথে কোন রকম বিরোধ নেই। বাদীর সাথে কখনো দেখা এবং পরিচিতি না হলেও আমার এলাকার প্রতিপক্ষ বাদীকে ভুল বুঝিয়ে আমাকে এই মামলার আসামি করেছে। এই বিষয়ে আমি জেলা এবং উপজেলার বিএনপি নেতৃবৃন্দদের জানিয়েছি।

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা জানান, সাইফুল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় চলমান মামলাগুলোতে কোন নিরপরাধ ব্যক্তি যেন আসামি না হয় আমরা সেই দাবি জানাই।

সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন জানান, সাইফুল ও তার বাবা বেলায়েত হোসেন দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপি করতে গিয়ে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে হয়রানি করার উদ্দেশ্যে সাইফুলকে মামলায় আসামি করা হয়েছে। বিএনপির দুঃসময়ে সাইফুলদের পরিবারের আশ্রয় পেয়েছি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীতে সংবাদ সম্মেলন যুবদল নেতার মামলায় যুবদল কর্মীকে আসামি করার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x