ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ধর্মপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন : ‘জনগণের মতের বাইরে গেলে পতন অনিবার্য’

সদর প্রতিনিধি
সদর প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধর্মপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন : ‘জনগণের মতের বাইরে গেলে পতন অনিবার্য’

জনগণের মতের বাইরে গেলে পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) ফেনী সদরের ধর্মপুরে দলের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এ জামায়াত নেতা বলেন, ৫ই আগস্টের পর এই জাতি জগতদার পাথর থেকে প্রাথমিকভাবে মুক্তি পেয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জনগণের মতের বাইরে গেলে পতন অনিবার্য। তিনি আরও বলেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না এবং জুলুমতন্ত্র আর যেন প্রতিষ্ঠিত না হয়, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ধর্মপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ। আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ইউসুফ ভুঁইয়া, সদর উপজেলা আমীর মাওলানা নাদিরুজ্জামান, সদর উপজেলা সেক্রেটারি শিহাব উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি এবং ইউনিয়ন তত্ত্বাবধায়ক এডভোকেট জিয়া উদ্দিন, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, নজরুল ইসলাম প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধর্মপুরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন : ‘জনগণের মতের বাইরে গেলে পতন অনিবার্য’

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x