ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আমজাদহাটে যৌথবাহিনীর অভিযান : বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীর আমজাদহাটে যৌথবাহিনীর অভিযানে আনোয়ার হোসেন টিপু নামে ইউনিয়ন বিএনপির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুছা মীরু চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৬টি ককটেল ও ৬টি তারকাটা যুক্ত লাঠি জব্দ করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তার আনোয়ার হোসেন টিপু সাবেক ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য ও আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে চলতি বছরের মে মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন টিপুর তিন ভাইয়ের মধ্যে মীর হোসেন মীরু আমজাদহাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মারুফ পারভেজ তুহিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাহাদাত হোসেন লিটন ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। তারপর থেকে সীমান্তে ছোট ভাই লিটনের চোরাচালান ও মাদক কারবারের নেতৃত্ব দিতে শুরু করেন টিপু।

বিএনপি সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আনোয়ার হোসেন টিপুকে চলতি বছরের ২ মে দল থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি।

যৌথবাহিনী সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী মো. আনোয়ার হোসেন টিপুকে ৬টি ককটেল ও ৬টি তারকাটা যুক্ত লাঠিসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ দৈনিক ফেনীকে বলেন, গ্রেপ্তার টিপুর বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আমজাদহাটে যৌথবাহিনীর অভিযান : বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x