ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির : অন্তর্বর্তী সরকারের কাজ দেশের সংস্কার করা

বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার চিরদিন ক্ষমতায় থাকার জন্য আসেনি। তাদের কাজ ক্ষমতায় থাকা নয়, দেশের সংস্কার করা। সংস্কার মানে অন্যায় এবং খারাপ লোককে সরিয়ে ভালো লোককে বসানো। যারা মানুষের ওপর ইনসাফ করবে। যৌক্তিক সময় ছয় থেকে নয় মাস কিংবা এক বছরের মধ্যে তারা করবে। বুধবার (১১ সেপেটম্বর) সকালে ফেনী শহরের দক্ষিণ চাঁড়িপুর এলাকায় বন্যা দুর্গত মানুষকে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নায়েবে আমির বলেন, কম সময়ের মধ্যে দেশের সংস্কার করতে হবে। ইতিহাস আছে ক্ষমতার লোভ পেলে নিজেরাই ক্ষমতা দখল করবে। দেশের ইতিহাসে আর্মিরা নিজেরা দখল করে দেশ শাসন করছে। এরশাদ আমলের খবর সবার জানা আছে। ক্ষমতার লোভে পড়ে কেউ দেশকে ফের জালেমের দিকে নিয়ে চলে যাক সেটা আমরা চাই না। ক্ষমতার লোভ পেলে জুলুম জায়েজ যেন না হয় সেদিকে লক্ষ্যে রাখার আহবান জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোট দিতে পারেনি, নিজের মতামত প্রকাশ করতে পারেনি। জিনিসপত্রের দাম নাগালের বাইরে ছিল। কোনো এক জায়গায় দাঁড়ালে উগ্রবাদী তকমা দিয়ে ধরে নিয়ে গেছে। একটি মাস ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে তথা জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সেটি বিজয় লাভ করেছে। অনেকের জীবন চলে গেছে। কত হাজার মানুষ চোখ হারিয়েছে। তারা জীবন দিয়ে জালেম থেকে মজলুম মানুষকে মুক্ত করে দিয়েছে।

সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এটাই প্রকৃত শান্তি নয়। আল্লাহর আইন চালু হলেই প্রকৃত শান্তি পাওয়া যাবে। মানুষের গোলামি থেকে মানুষকে বের করতে হবে। আল্লাহর গোলামিতে আনতে হবে।

অনুষ্ঠানে পৌর ১২ নম্বর ওয়ার্ড আমির মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির এ.কে.এম শামছুদ্দীন।এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতের জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, শহর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মাওলানা তোফায়েল আহমেদ, স্থানীয় জামায়াত নেতা গোলাম সারওয়ার সোহাগ, ওয়ার্ড শিবির সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির : অন্তর্বর্তী সরকারের কাজ দেশের সংস্কার করা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x