ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস : ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের আলোচনা সভা

ফেনীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (৩ মে) সকালে শহরের ডা. সাজ্জাদ মিলনায়তন থেকে একটি র‌্যালি বের করে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখা। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, দৈনিক কালের কন্ঠ’র ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফ রিজভী।

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক শামীম, যমুনা টিভির স্টাফ করসপনডেন্ট আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন ও দৈনিক আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু প্রমুখ।

এসময় ফেনী কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে। আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়ন করতে হলে মুক্ত বুদ্ধি চর্চার ও মতপ্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস : ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৩

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x