ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পত্রিকা বিপণন কর্মীদের ঈদ উপহার দিলেন মিজানুর রহমান

ফেনী জেলায় কর্মরত পত্রিকা বিপণন কর্মীদের ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা ও একটি বাইসাইকেল প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে শহরের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে উপস্থিত পত্রিকা বিপণন কর্মীদের হাতে সহায়তা তুলে দেন বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক ও শিল্পপতি মিজানুর রহমান মজুমদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, পত্রিকা বিপণন কর্মীরা অনেক পরিশ্রম করে মানুষের হাতে হাতে সংবাদপত্র পৌঁছে দেন। গণমাধ্যম জগতে তাদের অবদান অনন্য। 

সাংবাদিক দিদারুল আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আবু তাহের, আসাদুজ্জামান দারা, ফেনী জেলা বিপণন কর্মী সমিতির সভাপতি সাংবাদিক আবু তাহের ভূঞাঁ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাসস এর ফেনী সংবাদদাতা আরিফ রিজভী, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিশিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বাংলা নিউজ২৪ডটকম এর নিজস্ব প্রতিবেদক ডালিম হাজারী, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার।

উল্লেখ্য, ফেনীতে ৭০ জন পত্রিকা বিপণন কর্মী হিসেবে কাজ করছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পত্রিকা বিপণন কর্মীদের ঈদ উপহার দিলেন মিজানুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৩

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x