ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ক্যাফ’র নতুন কমিটি : সভাপতি রবিন, সম্পাদক অপু

ফেনীর ক্রিকেট ক্লাব, সংগঠক, আম্পায়ার, কোচ ও সাবেক ক্রিকেটারদের সম্মিলিত সংগঠন ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর (ক্যাফ) ২০২৩-২৪ এর নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নতুন পরিষদের সভাপতি পদে জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন ও সাধারণ সম্পাদক পদে ক্রিড়া সংগঠক শরিফুল ইসলাম অপু নির্বাচিত হয়েছেন। 

সংগঠনের অস্থায়ী কার্যালয় গ্র্যান্ড হক টাওয়ারে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ দুজনকে নির্বাচিত করা হয়। বিগত পরিষদের সভাপতি ইমন উল হক এর সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের জৈষ্ঠ্য সদস্য মহিবুল হক রাসেল, মোস্তফা জামাল ও মনিরুল হক মোহন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সাথে আলোচনার মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ক্যাফ’র নতুন কমিটি : সভাপতি রবিন, সম্পাদক অপু

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২২

featured Image

ফেনীর ক্রিকেট ক্লাব, সংগঠক, আম্পায়ার, কোচ ও সাবেক ক্রিকেটারদের সম্মিলিত সংগঠন ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর (ক্যাফ) ২০২৩-২৪ এর নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নতুন পরিষদের সভাপতি পদে জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন ও সাধারণ সম্পাদক পদে ক্রিড়া সংগঠক শরিফুল ইসলাম অপু নির্বাচিত হয়েছেন। 

সংগঠনের অস্থায়ী কার্যালয় গ্র্যান্ড হক টাওয়ারে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ দুজনকে নির্বাচিত করা হয়। বিগত পরিষদের সভাপতি ইমন উল হক এর সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের জৈষ্ঠ্য সদস্য মহিবুল হক রাসেল, মোস্তফা জামাল ও মনিরুল হক মোহন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সাথে আলোচনার মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x