ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বক্তারমুন্সিতে মুদি দোকানীর বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ

সোনাগাজীতে অধিক লাভের লোভ দেখিয়ে ১ কোটি ১০লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাসেল নামে বক্তারমুন্সির বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল বুধবার (১৬ মার্চ) অভিযোগকারীরা রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়। তার বাড়ি ফেনী সদরের ছুনয়া ইউনিয়নে। বক্তারমুন্সি বাজারে রাসেল এন্ট্রারপ্রাইজ রাসেলের একটি দোকান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ব্যবসা করছিলেন।

বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, বিগত কয়েক মাস থেকে পণ্য বেচাকেনার উপর অধিক লাভের লোভ দেখিয়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করতে থাকে রাসেল। এজন্য প্রথম দিকে কয়েকজন গ্রাহককে এক লক্ষ টাকায় ত্রিশ হাজার টাকা লভ্যাংশ প্রদান করেন। এরপর লাভের আশায় অন্যান্য ক্রেতারাও তার দোকানে বিনিয়োগ করতে শুরু করেন। এভাবে মোট ৯৮ জন গ্রাহক থেকে মোট ১ কোটি ১০লক্ষ টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় তিনি। এ কাজে তাকে সহযোগীতা করে মঙ্গলকান্দির রাজাপুর গ্রামের আবুল কাশেম নামে এক ব্যক্তি। পরে আজ তাকে ধরে থানায় নিয়ে আসেন ভুক্তভোগীরা।

বিষয়টি তদন্তের দায়িত্ব পেয়েছেন সোনাগাজী থানার এসআই মাহবুব। তিনি জানান, ভুক্তভোগী ও রাসেল উভয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাদাবাদ শেষে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বক্তারমুন্সিতে মুদি দোকানীর বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x