ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মহাসমাবেশ উপলক্ষ্যে জেলা বিএনপির উপকমিটি গঠন

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহাসমাবেশ উপলক্ষ্যে জেলা বিএনপির উপকমিটি গঠন

আগামী ২৮ ডিসেম্বর আহুত মহাসমাবেশ লক্ষ্যে ৭টি উপকমিটি গঠন করেছে ফেনী জেলা বিএনপি। এমন তথ্য সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জেলা বিএনপির তথ্য সেল সূত্র জানায়, উপকমিটির মধ্যে ব্যবস্থাপনা উপকমিটির আহবায়ক শেখ ফরিদ বাহার, অভ্যর্থনা উপকমিটির আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক, অর্থ উপকমিটির আহবায়ক গাজী হাবিবউল্যাহ মানিক, প্রচার উপকমিটির আহবায়ক এয়াকুব নবী, আপ্যায়ন উপকমিটির আহবায়ক আলাউদ্দিন গঠন, শৃঙ্খলা উপকমিটির আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি এবং মঞ্চ ব্যবস্থাপনা উপকমিটির আহবায়ক করা হয়েছে আলাল উদ্দিন আলালকে।

একই সূত্র জানায়, উপকমিটিতে ফেনী জেলা বিএনপি ও উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সদস্য করা হয়।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিলেও এখনো অনুমতি মেলেনি বলে জানিয়েছেন জেলা বিএনপির একটি সূত্র। তবে যেকোনো মূল্যে সমাবেশ করা হবে এমন ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহাসমাবেশ উপলক্ষ্যে জেলা বিএনপির উপকমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x