ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) নবাবপুর ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক, স্যানিটাইজার, তাপমাত্রা মাপার যন্ত্র বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈশ্বিক মহামারি করোনাতেও শিক্ষাখাত ঠিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি সচেতন নাগরিকরাও কাজ করেছেন। দায়িত্বের এমন জায়গা হতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

ফেনীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই-এর পৈত্রিক বাড়ি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে। করোনাকালে একাধিকবার জনস্বার্থে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘর নির্মাণসহ ফেনীতে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নিয়েছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x