ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজী বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ফেনীর ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে ৫৪ টি ওয়ার্ডেরও কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২২ আগস্ট অনুষ্ঠেয় সভায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিদ্ধান্ত অনুসারে কমিটি বাতিল করা হলো। অবিলম্বে ইউনিয়ন সমুহে বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হবে।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম স্বপন বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পরদিন কমিটি বাতিলের ঘোষনায় দলীয় ফোরামে আলোচনা হয়।

স্বপন বলেন, দলকে আরও গতিশীল করার জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে বিএনপির আহবায়ক কমিটির মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজী বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x