ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন সাংসদ নিজাম হাজারী

ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন ফেনী সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

আজ রবিবার (১৫ আগস্ট) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত  ম্যুরালটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন পরবর্তীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ড। মিলাদ ও দোয়ার মাহফিলে অংশ নিয়ে সাংসদ নিজাম হাজারী বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বিদায় আমরা কেউ এমপি হয়েছি, কেউ ডিসি এসপি হয়েছি। এসময় তিনি বঙ্গবন্ধু সহ সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগ সভাপতি হাফেজ আহমেদ, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা।

পরবর্তীতে অতিথিরা মিলাদ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন সাংসদ নিজাম হাজারী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x