ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নানা আয়োজনে ফেনীতে জাতীয় শোক দিবস পালন করল আওয়ামী লীগ

নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে জাতীয় শোক দিবস পালন করছে ফেনী জেলা আওয়ামী লীগ। আজ রবিবার (১৫ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে অসহায় মানুষদের খাদ্য বিতরণ উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

এর আগে সকাল দশটায় শহরের জেলরোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা, সদর উপজেলা, পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল নয়টায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খানি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দোয়া শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

দপ্তর সম্পাদক শহীদ খন্দকার জানান, শোক দিবসে পৌরসভার উদ্যোগে জয়নাল আবেদিন ব্লাড ব্যাংকে রক্তদান কর্মসূচি বাস্তবায়িত হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

তিনি জানান, একই আয়োজনগুলো সকল ইউনিটে বাস্তবায়িত হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নানা আয়োজনে ফেনীতে জাতীয় শোক দিবস পালন করল আওয়ামী লীগ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x