ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

আবদুর রহমান বিকম-এর মৃত্যু : তিনদিন শোক পালন করবে জেলা আওয়ামী লীগ

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম মৃত্যুতে শোক প্রকাশে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১৬-১৮ আগস্ট শোক প্রকাশ ও কালো ব্যাচ ধারণ করা হবে।

এতে বলা হয়, ১৬ আগস্ট সকাল ৯ টায় ফেনী পৌরসভাস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন খানি এবং ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বাদ আসর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সকল ইউনিটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও ২২ আগস্ট বিকাল ৪টায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আবদুর রহমান বিকম-এর মৃত্যু : তিনদিন শোক পালন করবে জেলা আওয়ামী লীগ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২১

featured Image

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম মৃত্যুতে শোক প্রকাশে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১৬-১৮ আগস্ট শোক প্রকাশ ও কালো ব্যাচ ধারণ করা হবে।

এতে বলা হয়, ১৬ আগস্ট সকাল ৯ টায় ফেনী পৌরসভাস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন খানি এবং ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বাদ আসর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সকল ইউনিটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও ২২ আগস্ট বিকাল ৪টায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x