ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম-এর মৃত্যুতে আ.লীগ নেতাদের শোক

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সভাপতি আলাউদ্দিন নাসিম মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমপি নিজাম হাজারী নিজের ফেসবুক পেইজে বর্ষিয়ান এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুমের পরিবারসূত্র জানায় তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় ফেনী মিজান ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবদুর রহমান বিকম ফেনীতে নিজ গৃহে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

আবদুর রহমান বিকম ২০০২ সাল হতে পরবর্তি ১০ বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ৭ বছর দায়িত্বপালন করেন। তিনি টানা তৃতীয় মেয়াদে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম-এর মৃত্যুতে আ.লীগ নেতাদের শোক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x