ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফেনীতে নিজ গৃহে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম-এর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমের পরিবার সূত্র জানায়, তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় ফেনী মিজান ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

আবদুর রহমান বিকম ২০০২ সাল হতে পরবর্তি ১০ বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ৭ বছর দায়িত্বপালন করেন। তিনি টানা তৃতীয় মেয়াদে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x