ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

প্রধানমন্ত্রীর উপহার পেল পত্রিকার হকাররা

ফেনীতে অর্ধশত পত্রিকা বিতরণ কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে ফেনী পৌরসভা। আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেলে ফেনী পৌরসভার প্রাঙ্গণে জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

অন্যান্যদের মাঝে এতে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুলহাস তালুকদার, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয়সহ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এসময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, পূর্বের ন্যায় চলমান লকডাউনে সরকারের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ চলমান রয়েছে। আগামীতেও ফেনী পৌরসভার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতি প্যাকেট উপহারের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেল পত্রিকার হকাররা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x