ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে আওয়ামী লীগের দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষ্যে ফেনীতে মিলাদ-মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে শহরের মাষ্টারপাড়াস্থ লমী হাজারী জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এতে আরও অংশ নেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতৃবৃন্দ।

মোনাজাতে সজীব ওয়াজেদ জয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ জয়। দেশ স্বাধীন হওয়ার পর সজীব ওয়াজেদের নাম ‘জয়’ রাখেন তাঁর নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে আওয়ামী লীগের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x