ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিধিনিষেধের এক সাপ্তাহে ফেনীতে ২ হাজার ২৮১ জনের জরিমানা

সরকার ঘোষিত বিধিনিষেধের নির্দেশনা অমান্য করায় ফেনীতে প্রথম ৭ দিনে ২ হাজার ২৮১ জনকে ৬ লাখ ১৯ হাজার ৮১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফেনী জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র এ তথ্য নিশ্চিত করে।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমান আদালত জেলা জুড়ে প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।

মিডিয়া সেল সূত্র জানায়, গতকাল বুধবার (৭ জুলাই) জেলা জুড়ে বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩৪৬ জনকে ১ লাখ ৩ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে।

কই সূত্র জানায়, বিধিনিষেধ আরোপের প্রথম দিনে ফেনীতে ৯৯ জনকে ৪৫ হাজার ৫৫০ টাকা, দ্বিতীয় দিনে ৩২৩ জনকে ৮৭ হাজার ২০ টাকা, তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনকে ৯৫ হাজার ৫০ টাকা, চতুর্থ দিনে ফেনীতে ৩৫১ জনকে ১ লাখ ৪৮০ টাকা, পঞ্চম দিনে ৩৯৯ জনকে ৯৩ হাজার ৮৫০ টাকা এবং ষষ্ঠ দিনে ৩৪২ জনের ৮২ হাজার ৭৬০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিধিনিষেধের এক সাপ্তাহে ফেনীতে ২ হাজার ২৮১ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x