ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও মূল্য তালিকা না থাকায় ফেনীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী।

ফেনী কার্যালয়ে কর্তব্যরত সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, আজ বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে শহরতলীর লালপোলে, লালপোল সুপার সপকে ১০ হাজার টাকা ও পার্শ্ববর্তী দুইটি মুদি দোকান রিয়াদ স্টোর, মিজান স্টোরকে যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোহেল চাকমা জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা প্রতিদিন হালনাগাদ করা এবং সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি মূল্যে পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহায়তা করেন ফেনী পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক এবং জেলা পুলিশের একটি দল।

সহকারি পরিচালক জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x