ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনের জরিমানা

সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনকে ৯৫ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্র জানায়, আজ শনিবার (৩ জুলাই) দিনভর জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দিনব্যাপী ফেনী শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫ জনকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা। একইদিন পরশুরামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত ২২ ব্যক্তিকে ১ হাজার ৬শ টাকা জরিমানা করেন। অন্যদিকে দাগনভূঞা সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। ইউএনও জানান, অভিযানে নির্দেশনা অমান্য করায় ও মাস্ক পরিধান না করায় ৩২ জনকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। একইদিন ফুলগাজী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম। অভিযানে ১৩ ব্যক্তিকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করেন তিনি।

একইভাবে ফেনীর ৬ উপজেলায় দায়িত্বরত ৬ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১৪৭ জনকে ৪৩ হাজার ১শ টাকা জরিমানা করেন।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ, তমালিকা পাল, মো: মনিরুজ্জামান, আফরোজা আফসানা, এনএম আবদুল্লাহ আল মামুন, লিজা আক্তার বিথী, সজল কুমার দাস ও মো: শাহিন আলম। অভিযানে মোট ১৭৭ জনকে ৩১ হাজার ৮শ ৫০ টাকা জরিমানা করেন তারা।

অভিযানগুলোতে অননুমোদিতভাবে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়। এছাড়া জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা ও জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হতে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনের জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x