ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

সস্ত্রীক করোনা আক্রান্ত সোনাগাজীর ইউএনও

সস্ত্রীক করোনা আক্রান্ত সোনাগাজীর ইউএনও

সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) এ. এম. জহিরুল হায়াত। বর্তমানে তারা দুজন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ইউএনও নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তাদের বাসার একজন নারীও আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উৎপল দাশ বলেন, এক দিনে উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ইউএনও, তাঁর স্ত্রী ও তাঁদের বাসার এক নারী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত উপজেলায় ১ হাজার ৬৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৪৮২ জনের করোনা পজিটিভ এসেছে। আর করোনা আক্রান্ত হয়ে এক নারী সহ মারা গেছেন ১৩জন। সুস্থ হয়েছেন ৪১৯ জন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সস্ত্রীক করোনা আক্রান্ত সোনাগাজীর ইউএনও

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সস্ত্রীক করোনা আক্রান্ত সোনাগাজীর ইউএনও
0:00 0:00
1.0x