ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

পরশুরামে বিদেশী মদ ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

পরশুরামে ৩ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হল আবুল বাদশা (২২) ও মোঃ জয়নাল আবেদীন (২৩)। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ হোসেন জানান, বুধবার(৩০ জুন) দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশপদুয়ায় ব্রিজ সংলগ্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

গ্রেফতারকৃত আবুল বাদশা নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার ফূলপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে। বর্তমানে সে পরশুরামের বাউরপাথর এলাকায় ভাড়া থাকে। অপরজন মোঃ জয়নাল আবেদীন (২৩) পরশুরামের উওর গুথুমার ধন মিয়ার ছেলে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পরশুরামে বিদেশী মদ ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x