ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অসহায়দের মাঝে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফেনীতে পাঁচ শতাধিক অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। আজ বৃহস্পতিবার (৩জুন) দুপুরে শহরের ট্রাংক রোডে ফেনী প্রেস ক্লাব ভবনের সামনে খাবার বিতরণ করে দলটি। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শহরের বিভিন্ন জায়গায় গরীব দুস্থ অসহায় ৫০০ জন মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন গঠন, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন, সদস্য সচিব বেলাল হোসেন, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন ও ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান ভূঞাসহ জেলা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অসহায়দের মাঝে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x