ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী উন্নয়ন ফোরামের ঈদ উপহার বিতরণ

ফেনী উন্নয়ন ফোরামের ঈদ উপহার বিতরণ

করোনা মহামারী ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ফেনী উন্নয়ন ফোরামের উদ্যোগে ফেনীতে গরীব ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মে) শহরের ফজল মাস্টার লেনে বিতরণ অনুষ্ঠানে এডভোকেট শমির চন্দ্র করের সভাপতিত্বে ও প্রভাষক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনীর উন্নয়নে মরহুম খলিলুর রহমানের অবদানের কথা উল্লেখ করে অসমাপ্ত কাজগুলোতে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও ফেনী উন্নয়ন ফোরাম তাদের আজকের অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান গোলাম জাকারিয়া।

এতে আরও বক্তব্য রাখেন ফেনী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূইয়া বেলাল, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শাহজালাল রতন, দেনিক ফেনীর সময় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক লায়ন আবু তাহের ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, নূর তানজিলা রহমান, মাস্টার শাহজাহান, ডাঃ এ এম মিজানুর রহমান ভুঁইয়া, রবিউল হক রবি, চৌধুরী এ এম মোর্শেদ শিবলী, ফয়সাল ভুঁইয়া প্রমুখ।

ফেনী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাপ্তাহিক স্বদেশ কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম খলিলুর রহমানের স্মরণে এ উদ্যোগ নেন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রয়াত খলিলুর রহমানের মেয়ে সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সম্পাদক নূর তানজিলা রহমান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী উন্নয়ন ফোরামের ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনী উন্নয়ন ফোরামের ঈদ উপহার বিতরণ
0:00 0:00
1.0x