ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

দাগনভূঞায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রিয়াজ উদ্দিন বাবলুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দাগনভূঞা পৌর এলাকার কলেজ রোডে অভিযান চালিয়ে কলেজ গেইট সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রিয়াজ উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের সাহাব উদ্দিনের নতুন বাড়ির সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে থানার এএসআই নাজমুল হুদার নেতৃত্ব এক দল পুলিশ। এসময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামানোর জন্য সংকেত দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে রিয়াজকে আটক করা হয়। পরে সিএনজিটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে রাখা প্লাস্টিকের দুটো পলিথিনে মোড়ানো ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। এসময় সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, রিয়াজের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দাগনভূঞায় দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x