ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দলীয় পদ হতে সদরের তিন আ.লীগ নেতাকে অব্যাহতি

দুই ইউনিয়নের তিন আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অব্যাহতি প্রাপ্ত ব্যক্তিরা হলেন ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জমির উদ্দিন ভূঞা ও সাধারণ সম্পাদক এমদাদুল হক তপন ও ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরুল আবছার সবুজ। তাদের পরিবর্তে ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো: সুলতান আহাম্মদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আলমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: লিটন চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুসেন চন্দ্র শীল জানান, জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক গত ১১ এপ্রিল তাদের তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি ফেনী সদরের ১২ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় সদর উপজেলা আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে কয়েক জনকে পদে স্থান দেয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দলীয় পদ হতে সদরের তিন আ.লীগ নেতাকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x