ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে নিরাপত্তা জোরদার

ফেনীতে নিরাপত্তা জোরদার

ফেনীতে আজ রবিবার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি তৎপরতা বেড়েছে। ফেনী মডেল থানার সামনের রাখা হয়েছে আর্মাড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে তল্লাশী চৌকি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান জানান, লকডাউন কার্যকরে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য মাঠে পুলিশের মোবাইল টিমগুলো সক্রিয় রয়েছে। লকডাউনের শুরু থেকেই পুলিশ সদস্যরা মাঠে ছিল। আজও তারা মাঠে রয়েছে।

উল্লেখ্য, আজ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ মামুনুল হককে গ্রেফতার করে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনীতে নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে নিরাপত্তা জোরদার
0:00 0:00
1.0x