ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মিরসরাইয়ে খাদ্য সহায়তা পেল ১৬০০ অসহায় পরিবার

মিরসরাইয়ে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও মুরগি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ইউনিয়নের হাবিলদারবাসা রশিদিয়া এমদাদুল উলুম মাদরাসা মাঠে ইউনিয়নের ১ হাজার ৬০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো ৩ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, আলু, পেঁয়াজ, ডাল, তৈল, চনাবুট, চিড়া ও একটি করে মুরগি।

জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খাদ্য সামগ্রী নিতে আসা সব মানুষই দিনমজুর। যা আয় করে তা দিয়ে চলে তাদের সংসার। অধিকাংশ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা কেউ রাজমিস্ত্রী, কেউ কাঠমিস্ত্রী পেশায় নিয়োজিত আবার কেউ রিক্সাচালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিবছর রমজানের প্রথম সেহেরী আর ইফতারে থাকতো একটু বাড়তি আয়োজন। এখন করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। চেয়ারম্যানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, পবিত্র মাহে রমজানের শুরুতে পরিবারগুলোর মাঝে হাসি ফোটাতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের অভিবাবক, সাবেক সফল মন্ত্রী, সাত বারের এমপি প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও আগামীর এমপি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের সার্বিক পরামর্শে ১৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। পর্যায়ক্রমে আরো ১৪শ পরিবারসহ মোট ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ, আজাদ উদ্দিন, ফেয়ার আহমদ মিন্টু, বেলাল উদ্দিন, শফি আহম্মেদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবন্দ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিরসরাইয়ে খাদ্য সহায়তা পেল ১৬০০ অসহায় পরিবার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x