ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মিরসরাইয়ে আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। তবে নেই পর্যাপ্ত আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা। দেখা দিয়েছে আইসিইউ সংকট। এমন সংকটময় পরিস্থিতি বিবেচনায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে সাধারণ মানুষের প্রাথমিক সু- চিকিৎসা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের ব্যাক্তিগত উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দাদের বিনা খরচে কোভিড-১৯ এর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাবিলদারবাসা ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সেবা ও আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বি কে চৌধুরী বিপুল, ডা. জাহেদুল আলম, ডা. জয় বর্ধন, ডা. সানজিদা মমতাজ তামান্না, যুব সংঘের সভাপতি আরিফ হোসাইন সহ ইউপি সদস্য ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, ইউনিয়ন পরিষদের মেডিকেল অফিসার ও স্থানীয় বাসিন্দারা।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে কোভিড-১৯ মোকাবেলায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা চালু করা হয়েছে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে অক্সিজেন সংকটের কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিরসরাইয়ে আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x