ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রাণীরহাটে ফের দুর্ঘটনায় প্রাণহানি

রাণীরহাটে ফের দুর্ঘটনায় প্রাণহানি

দিনের ব্যবধানে ফেনী শহরতলীর রাণীরহাটে ফের সড়ক দুর্ঘটনায় শাহিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপরে এ দুর্ঘটনা ঘটে। শাহিন শাহিন ফুলগাজীর উত্তর দৌলতপুরের আব্দুল মোতালেবের ছেলে।

নিহতের পাারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে জুমআর নামায পড়ে বাবার সাথে ঘরে ফেরে শাহিন। এরপর সাইকেল নিয়ে রাস্তায় বের হয় সে। এসময় একটি দ্রুতগামী একটি মালবাহী পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যায়।

শাহিন স্থানীয় একটি মাদ্রাসায় নুরানির চতুর্থ জামাতের শিক্ষার্থী ছিল। তার বাবা গাড়ি চালক আব্দুল মোতালেব শহরের রাণীরহাট এলাকায় বাসা ভাড়া করে থাকেন। পিতা-মাতার চার সন্তানের মধ্যে শাহিন ছিল দ্বিতীয়।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করলেও চালক পালিয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে একই জায়গায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে রুবেল দে নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাণীরহাটে ফের দুর্ঘটনায় প্রাণহানি

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
রাণীরহাটে ফের দুর্ঘটনায় প্রাণহানি
0:00 0:00
1.0x