ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাল থেকে ৮ ঘন্টা দোকানপাট খোলা রাখা যাবে

স্বাস্থ্যবিধি মেনে কাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে স্বাস্থ্যবিধি পরিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আগামী ১৪ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ। তাই পহেলা বৈশাখের জন্য ১৩ এপ্রিল পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরে খোলা থাকবে কি না সে বিষয়ে এই প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

সূত্র: প্রথম আলো

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাল থেকে ৮ ঘন্টা দোকানপাট খোলা রাখা যাবে

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x