ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নির্দেশনা অমান্য করায় ৬ ব্যবসায়ীর ৪৪ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ফেনীতে ৬ ব্যবসায়ীর ৪৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৫ এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ফেনী শহরতলীর লালপোল ও শহরের ট্রাংক রোড এবং মহিপাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্দেশনা অমান্য করে হোটেল রেস্তোরাঁয় ক্রেতাদেরকে বসিয়ে খাবার পরিবেশন করায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীর ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

করোনা মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল কুমার দাস। 

অভিযানে আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নির্দেশনা অমান্য করায় ৬ ব্যবসায়ীর ৪৪ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x