ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘন্টা

ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘন্টা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু রাখার নির্দেশনা জারি করা করা হয়েছে। আজ রোববার (৪ এপ্রিল) এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু থাকবে। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা ও সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম চালানোর ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং লেনদেন সময় হবে আড়াই ঘণ্টা। এই সময়ে শাখার নিকটবর্তী স্থানে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কর্মপরিবেশের বিষয়টি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে পালন করতে হবে। ফলে ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী দিয়েও অফিস পরিচালনা করা যাবে। এই সময়ে ব্যাংকের সব ধরনের লেনদেন চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, অনলাইনে জমা ও উত্তোলন সুবিধা চালু রয়েছে, দুই কিলোমিটারের মধ্যে এমন একাধিক শাখা থাকলে ব্যাংকগুলো একটি শাখা চালু রাখতে পারবে। তবে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয়, এমন শাখা এর আওতায় পড়বে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের সান্ধ্যকালীন এবং সাপ্তাহিক ছুটিকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ ছাড়া এজেন্ট ব্যাংকিং সেবার কার্যক্রম কীভাবে চলবে, ব্যাংকগুলো তা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। এই সময়ে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ এবং অনলাইন ব্যাংকিং কার্যক্রম সার্বক্ষণিক চালু রাখতে উদ্যোগ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র: প্রথম আলো

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘন্টা

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘন্টা
0:00 0:00
1.0x