ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মিরসরাইয়ে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজাম উদ্দিন (৭০) নামে এক ফিড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের
আজমপুর বাজার এলাকায় তার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় ওচমানপুর কাঁচা বাজারের পাশে ফিড ও মসলার ব্যবসা করেন ইউনিয়নের মরগাং এলাকার ছুট্ট মিয়ার ছেলে নিজাম উদ্দিন। গত বুধবার (৩১ মার্চ) রাতে বাজারের একটি দ্বিতল বিল্ডিং এর কক্ষে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার পরিবারের লোকজন তার হদিস না পেয়ে বিকালে ঘরের দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে দেখা যায় খাট থেকে নিচে উপুড় হয়ে পড়ে আছেন নিজাম। পরে তার স্বজনেরা পুলিশকে খবর দিলে সন্ধ্যার নাগাদ পুলিশ রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো বলা যাচ্ছে না কিভাবে এ ঘটনা ঘটেছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিরসরাইয়ে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x