ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক আটক

সোনাগাজীর কুঠিরহাট দারুল উলুম মাদ্রাসার চতুর্থ জামাতের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় মাদরাসার বোডিং সুপার মাওলানা মোঃ ইসমাইল প্রকাশ নোয়াখালী হুজুরকে রাত সাড়ে নয়টার আটক করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকালে পড়া না পারার অজুহাতে মাদ্রাসার চতুর্থ জামাতের
শিক্ষার্থী আসাদুল্লাহ (১২) কে পিটিয়ে গুরুতর জখম করে মাদ্রাসার অফিস কক্ষে তিন ঘন্টা আটকে রাখেন। সন্ধ্যায় মাদ্রাসার এক শিক্ষার্থীর মাধ্যমে ছাত্রের অভিভাবকরা খবর পেয়ে ছাত্রের মামা সুমন ও স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদ্রাসার অফিস কক্ষ থেকে ছাত্রটিকে উদ্ধার করে কুটির হাট বাজারে নিয়ে আসে।

স্থানীয় চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক জানান ছাত্রটির শরীরের বিভিন্ন স্থানে
রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।

এবিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুবায়ের হোসেন জানান, উক্ত ছাত্রকে মারধরের ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা। শিক্ষকের অপরাধ প্রতিষ্ঠান বহন করবে না। যেই অপরাধ করবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

এঘটনায় মাদরাসা শিক্ষার্থীর মা ফতেমা আক্তার শারমিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম মাদরাসার বোডিং সুপার মাওলানা মোঃ ইসমাইলকে আটক ও মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x