ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সোনাগাজীর নতুন ইউএনও হাসিনা আক্তার

সোনাগাজীর নতুন ইউএনও হাসিনা আক্তার

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বেগম হাসিনা আক্তারকে পদায়ন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) এ ব্যাপরে কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সোনাগাজীর বর্তমান ইউএনও অজিত দেবকে চট্টগ্রামের স্বন্দীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
নতুন ইউএনও হাসিনা আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি পরশুরামের সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৩তম বিসিএস উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসন ক্যাডারে যোগ দেন।

অন্যদিকে, গত ২০১৯ সালের ২৭ অক্টোবর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মস্থলে যোগদান দিয়েছিলেন ৩১তম বিসিএস ব্যাচের অজিত দেব। তিনি চাঁদপুর সদর থানার ঢালিয়া গ্রামের চিত্তরঞ্জন দেবের ছেলে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সোনাগাজীর নতুন ইউএনও হাসিনা আক্তার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সোনাগাজীর নতুন ইউএনও হাসিনা আক্তার
0:00 0:00
1.0x