ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ

কারাবন্দী লেখক মুশতাক আহমেদকে হত্যা ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (১ মার্চ) জেলা ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুনের নেতৃত্বে মিছিলটি ট্রাংক রোড প্রদক্ষিণ করে ফেনী সেন্ট্রাল হাইস্কুলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলমের মিলনের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ।

সমাবেশে বক্তারা বলেন, হামলা-মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। ছাত্রদল বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে এই মাফিয়া সরকারকে বিদায় ঘণ্টা বাজিয়ে ছাড়বে। তিনি আটক ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।
মিছিলে বিভিন্ন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ
0:00 0:00
1.0x