ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

‘প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনার বাহক যুবলীগ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনার বাহক হিসেবে যুবলীগ কাজ করছে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব। গতকাল বুধবার (৬ জানুয়ারি) বিকালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজীব চৌধুরী বলেন, ফেনী জেলা যুবলীগ সাংসদ নিজাম হাজারীর নেতৃত্বে সরকারের উন্নয়ন সহযোগী ভূমিকা পালন করছে।

বক্তব্যে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে এ এলাকার বীর সন্তানরা অকুতোভয় ছিলেন। তাঁরা জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে ঐতিহাসিক মিয়াজান ঘাটে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ফেনীবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি কামাল মোর্শেদ, নুরুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাচ্চু মেম্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব সভায় বক্তব্য রাখেন।

স্থানীয় যুবলীগ সূত্র জানায়, কর্মীসভায় ইউনিয়নের ১ হতে ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

‘প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনার বাহক যুবলীগ’

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x