ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অবৈধভাবে গ্যাস ব্যবহার: দুই ভবন মালিকের জরিমানা

অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে ফেনীতে ২ ভবনের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে ফেনী পৌরসভার বারাহীপুরে নাজির রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ কর্মকর্তারা সাথে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ওই রোডে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে ১০টি চুলা ব্যবহার করায় শামসুল আলম নামের এক ভবন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ২টি চুলার অনুমোদন নিয়ে ১০টি চুলা ব্যবহার করায় রহমান ম্যানসন নামে এক ভবনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাখরাবাদের ফেনী এরিয়া ম্যানেজার সাহাব উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অবৈধভাবে গ্যাস ব্যবহার: দুই ভবন মালিকের জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x