ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট : চট্টগ্রামের মুখোমুখি হবে ফেনী

আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামের মুখোমুখি হতে যাচ্ছে ফেনী জেলা ফুটবল দল। ওইদিন বিকাল ৪টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। তিনি জানান, টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে ফেনী জেলা দল।

এ লক্ষ্যে আজ বুধবার (২ ডিসেম্বর) ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে দলের জার্সি উম্মোচন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এসময় টুর্নামেন্টে ফেনী জেলা দলের সাফল্য কামনা করে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আফছারুল হাই উজ্জল, ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমন উল হক, ফুটবল দলের ম্যানেজার তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট : চট্টগ্রামের মুখোমুখি হবে ফেনী

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x