ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মহিপালে কভার্ডভ্যান চাপায় কিশোরের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে কর্ভাডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারুফুল ইসলাম শরীফ (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিহত শরীফ ফেনী সদরের জোয়ারকাছাড়ের আমতলীর আবদুল কুদ্দুসের ছেলে। সে সেলসম্যানের কাজ করত।

নিহতের বাবা আবদুল কুদ্দুস জানান, দুপুরের দিকে একটি রিক্সাযোগে উত্তর চাড়িপুর হতে শহরের দিকে আসছিল শরীফ। এসময় মহিপাল ফ্লাইওভারের নিচে ফেনী হতে চট্টগ্রামগামী একটি কভার্ডভ্যান (চট্টমেট্টো- ট- ১১-৬৩৭৭) রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে সে রিক্সা থেকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, কভার্ডভ্যানের চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মহিপালে কভার্ডভ্যান চাপায় কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x